শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দুর্নীতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

আজ মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক লোক সমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com