শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-১ উপনির্বাচন: দুলুকে আহ্বায়ক করে বিএনপির নির্বাচন কমিটি

অনলাইন ডেস্ক::

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনার জন্য দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আহ্বায়ক করে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ করেছে বিএনপি। এ কমিটিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সদস্য করা হয়েছে ১৩ জনকে। বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শনিবার তাদেরকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, আবদুল মান্নান তালুকদার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান, ড. এমএ মুহিদ, গোলাম সরওয়ার, রফিকুল ইসলাম খান পাপ্পু, কেএম শরফুদ্দীন মঞ্জু ও মোস্তাফিজুর রহমান মুনির।

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেলিম রেজা বিএনপির মনোনয়ন পেয়েছেন। ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com