শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ পৃথক অভিযানে ২ দূধর্ষ ডাকাত গ্রেফতার

মোঃ ইসলাম হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি::

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর নেতৃত্বে জেলার সয়দাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে দূধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে র‍্যাব-১২, এর সদস্যরা।

(৬ ডিসেম্বর) র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ ঘটিকায় র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন সয়দাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা
ভূঞাপুর থানার চর বিহারী গ্রামের মৃত পাষাণ আলী আকন্দ এর ছেলে মোঃ

নজরুল ইসলাম (৩৮) ও সিরাজগঞ্জ জেলা সদর থানার চরবেলুটিয়া উত্তর পাইকপাড়া গ্রামের মোঃ আঃ হাকিম এর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক(৩৭) দেরকে
দুইটি মোবাইলসেট ও দুইটি সিমকার্ডসহ হাতেনাতে
গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে টাঙ্গাইলের ভূঞাপুর এবং সিরাজগঞ্জ এর সদর থানা পুলিশের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com