মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সামাজিক অপরাধ প্রতিরোধে নাগরিকের ভূমিকা

একুশের কণ্ঠ অনলাইন:: ‘স্বামীর নির্যাতনের বিচার চান স্ত্রী’, ‘সন্তানসহ গৃহবধূর আত্মহত্যা’, ‘দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ৩’, ‘তরুণীর লাশ উদ্ধার’ ‘দুই পক্ষের সংঘর্ষে নিহত ২’ এরকম আরো অনেক হত্যা, খুন, নির্যাতন, সংঘর্ষের সংবাদে পূর্ণ থাকে আমাদের গণমাধ্যম।

শিরোনামহীন রয়ে যায় আরো কতো কতো হত্যা, খুন, নির্যাতনের ঘটনা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এরকম অসংখ্য ঘটনা-দুর্ঘটনা তথা অপরাধের সাথে যুক্ত হচ্ছে ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাত। সবকিছু মিলে আমরা এক চরম অস্থিরতায় বসবাস করছি।

এসব নানামুখি হত্যা, সংঘর্ষ, অপরাধের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ। আততায়ীদের হাতে প্রাণ হারাচ্ছেন শিক্ষক, মুয়াজ্জিন, পাদ্রী, পুরোহিত। আতঙ্কে থাকেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও পেশাজীবীরা। বাদ যায়নি সাবেক কারারক্ষী, পেশাজীবী, নারী-শিশু, বৃদ্ধ কেউ।

সামাজিক অপরাধের সবচেয়ে বেশি শিকার হয় নারী ও শিশুরা। রাজনৈতিক অপরাধ বা সহিংসতার শিকার পুরুষরাই বেশি।

কিন্তু কেন এ নির্মমতা, নৃশংসতা, অপরাধ ও পাশবিকতা? কৈশোরে এরশাদ শিকদারের কাহিনী শুনেছি। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুনেছি বুড়িগঙ্গা পাড়ের আলম আর নিকট অতীতেসিরিঁয়াল কিলার রসু খাঁসহ আরো কত ভীতিকর নাম।

অপরাধবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা বলেন, সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়, বিচারহীনতা, প্রযুক্তির প্রসারের ফলেই ঘটছে এসব ঘটনা। কিন্তু কেন বাড়ছে সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়? এসব থেকে পরিত্রাণের উপায়ই বা কি? যদ্দিন পর্যন্ত এসব প্রশ্নের সুরাহা না হবে ততদিন এ সমস্যার মূলোৎপাটনও হবে না। রোগ নির্নয় করতে না পারলে নিরাময়ও সম্ভব হবে না।

নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়্ত্বি রাষ্ট্র তথা সরকারের-এ কথা সত্য। কিন্তু ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে নাগরিক নিরাপত্তা দেয়া রাষ্ট্র বা সরকারের পক্ষে সম্ভব নয়। কোনো দেশেই এটি সম্ভব হয়নি। কিন্তু যা সম্ভব, তা হচ্ছে নাগরিক অধিকার খর্ব হলে বা নাগরিকের বিরুদ্ধে অপরাধ হলে তার প্রতিকার করা। রাষ্ট্রের নাগরিক কোনো অপরাধের শিকার হলে তার বিচার করাই রাষ্ট্রের কাজ। রাষ্ট্র এ দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। কারণ রাষ্ট্র কোনো ‘মগের মুল্লুক’ নয়; বিচারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হয়। শুধু বিচার করলেই হয় না, বিচার হতে হয় দৃশ্যমান (justice should not only be done, but also seen to be done)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com