সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বান্দরবানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের শৈলশোভা আবাসিক মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি নং-৯২৭, তারিখ ২০ জুন ২০২৬ এর ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোহাম্মদ সৌরভ হোসেন, এসআই (নিঃ) টিটু সরকার, এসআই (নিঃ) রিয়াদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের শৈলশোভা আবাসিক মাঠ এলাকার জনৈক ইঞ্জিনিয়ার শামীমের বসতঘরের পূর্ব পাশের একটি খালি জায়গা থেকে মো. রিফাত হোসেন বাবু (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রিফাত হোসেন বাবু শৈলশোভা আবাসিক এলাকার বাসিন্দা।

তার পিতার নাম আব্দুল আজিজ ড্রাইভার এবং মাতা মৃত মনোয়ারা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আলামত উদ্ধারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত বান্দরবান গড়ে তুলতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

” তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতেই অনেক সময় সফল অভিযান পরিচালনা সম্ভব হয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।” পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং বান্দরবান জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবপ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com