শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রী এম শামসুল ইসলামের ইন্তেকাল

একুশের কণ্ঠ অনলাইন:: সাবেক তথ্যমন্ত্রী বিএনপি নেতা এম শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি … রাজিউন)। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এম শামসুল ইসলাম শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতা রোগে ভুগছিলেন। গত ১৭ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তিনি দুই ছেলে এম সাইফুল ইসলাম ও মোনাদির ইসলামকে রেখে গেছেন। তার স্ত্রী আনোয়ার ইসলাম ২০১৫ সালের জুন মাসে মারা যান।

এম শামসুল ইসলাম জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাইকমিশনার ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের বাণিজ্য ও পরে তথ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

১৯৯৭ সালের শেষে দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন এম শামসুল ইসলাম। ২০১৪ সালে দলের কাউন্সিলের আগ পর্যন্ত ওই পদে ছিলেন।

তার একান্ত সচিব কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে এম শামসুল ইসলামের জানাজা হবে। এরপর শুক্রবার সকাল ৯টায় তার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে সকাল ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও আরেক দফা জানাজার পর দুপুরে তার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জ সদর থানার তিনসুড়িতে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com