বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় ঢাকায় কর্মরত সাংবাদিকদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাস সভাপ করেছে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকরা। গতকাল শনিবার দুপুরে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ সভাপতি মুজিব রহমান, যুগ্ন সম্পাদক অধীর রাজবংশী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামল, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোহন মোড়ল, কার্যকরী সদস্য উজ্জল দত্ত, সদস্য অমিত খান।