মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে ইসলামপুর ছাত্রদলের আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি॥ সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুরে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী।

এতে ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

আলোচনা সভা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন সঞ্চালনা করেন। সভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নবীন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা এবং দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com