শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক::

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।’

আজ মঙ্গলবার (৫ মে) সকালে তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ- বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, ‘এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনার অভিন্ন টার্গেট দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই। তাই সবাইকেই সতর্ক থাকতে হবে। সবাই মিলেই করোনার বিরুদ্ধে লড়তে হবে। বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্কফোর্স গঠিত হলেও বিশ্বের কোথাও রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি।’

মন্ত্রী বলেন, এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com