শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সন্ত্রাসী-দুর্নীতিবাজদের আ’লীগে কোনো জায়গা হবে না: কাদের

রাজশাহী প্রতিনিধি::

ক্ষমতাসিন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না।

আজ রোববার (১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগে নেতার চেয়ে কর্মী বেড়েছে, তাই মুজিববর্ষের শপথ- ভোগের লিপ্সা পরিহার করে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। অশুভ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। এদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে।

দলের মধ্যে বিভাজন না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে দল তৈরি করবেন না, মশারির মধ্যে মশারি টানাবেন না। পকেট কমিটি করবেন না। সুবিধাবাদীদের সুবিধা দেবেন না। দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করবেন। পকেটের লোকদের দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাবাদীদের হাতে চলে যাবে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের। মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com