শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সকলেই মনে রাখবেন আমাদের এই লড়াই গণতন্ত্রকে মুক্ত করার লড়াই-মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে॥

আগামী দিনগুলোতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে। অঙ্গ-সংগঠন গুলোকে শক্তিশালী করতে হবে। কারন আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করবো। মানুষের জন্য সংগ্রাম করবো এবং একদিন সেই সংগ্রামে জয়ী করবো অবশ্যই।

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক কর্মীসভায় এসব কথা বলেন ফখরুল।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে আমার বুঝিয়ে দিবো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোন লাভ নেই। সকলেই মনে রাখবেন আমাদের এই লড়াই গণতন্ত্রকে মুক্ত করার লড়াই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

সরকার বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে এমনি অভিযোগ এনে ফখরুল বলেন, সবদিক দিয়ে চেষ্টা করছে(সরকার) কি করে আমাদের দলকে দুর্বল করা যায়। মিথ্যা মামলা করা হচ্ছে আমাদের নামে। গত ১০বছরে আমাদের মতো কেউ এতো অত্যাচার সহ্য করেনি। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বহুত নেতাকর্মীদের গুম করা হয়েছে।

ফখরুল আরো বলেন,আজকে এই সরকারের অত্যাচার থেকে মুক্ত পেতে হলে,গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে ও আন্দোলনের কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিএ.কে.এম মইনুল হোসেন সহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com