বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শ্রীনগর থানা পুলিশের মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল

এম আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো ঃ জাহিদুল ইসলাম। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সিনিয়র এএসপি আসাদুজ্জামান, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরজাহান বেগম, সদস্য মনির হোসেন মিতুল, ইকবাল হোসেন মাষ্টার, শ্রীনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো ঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com