মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল::
শ্রীনগর থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ডাবলু, আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, ইকবাল হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সোলায়মান খান, আজিজুল ইসলাম, ফিরুজ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, বিকল্পধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি ও গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু।