মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধাওয়া খেয়ে গাঁজা বিক্রেতা শাহজাহান ফকির পালিয়ে যায়। পরে পুলিশ উপজেলার গাদিঘাট গ্রামের পূর্বপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। পলাতক শাহজাহান ওই গ্রামের মরণ ফকিরের ছেলে।
শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের জানান, স্থানীয় মেলা উপলক্ষে শাহজাহান বিক্রির উদ্দেশ্যে গাঁজার এই চালান এলাকায় নিয়ে আসে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ ইউনুচ আলী জানান, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। কাউকে ছাড় দেওয়া হবে না।