বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ সংবাদাতা: শ্রীনগরে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-দোহার সড়কের উপজেলার বাইপাস কুশারীপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, এসআই ইউনুছ মুন্সী, এএসআই কাওসার ও এএসআই মনজুরুলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে বাইপাসের কুশারীপাড়ার এলাকায় একটি সিএনজিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে বস্তার ভিতরে রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই সহোদর মোঃ সোহেল (৩০) ও মেহেবুল (১৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।