বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অস্ত্র মামলার ১৮ বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের নয়াবাড়ী এলাকা থেকে পলাতক আসামী শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৮ সালে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয় এবং ২০১১ সালে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত তার বিরুদ্ধে ১৮ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে। মামলার পর থেকে সে দীর্ঘদিন ধরে সৌদী আরবে পলাতক ছিল,সম্প্রতি সে দেশে আসে। শহিদুল ইসলাম উপজেলার কামারগাঁও নয়াবাড়ী গ্রামের ছবদের আলীর ছেলে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানায়, আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের ৭৮ (৭) ৯৮ ধারায় একটি মামলায় ১৮ বছরের সাজা রয়েছে।