বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শ্রীনগরে ১০ হাজার পিছ ইয়াবাসহ যুবক-যুবতি গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক যুবতিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই নাজমুল আলম, এসআই সহিদ ও এএসআই কাওছারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরীঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী পলাশ সরদার (২০) ও চাঁদনী বেগম (২৫) নামে দুই জনকে আটক করে। এসময় গ্রেফতারকৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পলাশ সরদার পাশ্ববর্তী লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকার গোলাম সরদারের ছেলে ও চাদনী বেগম একই গ্রামের আস্থাহীনের স্ত্রী।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইয়াবার ডিলার। তারা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ ও দোহার এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com