মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
dav মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
মহান মুক্তিযুদ্ধে আজকের এই দিনে শ্রীনগরকে হানাদার মুক্ত করা হয়। এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় উপজেলার-শ্রীনগর স্টেডিয়াম থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে স্মৃতি চারণ অনুষ্ঠানে অধ্যাপক ডা: মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইকবাল হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খান, লতিফ মাস্টার, মুরশিদুল আহসান নতুন প্রজন্মের আহবায়ক মেহজাবিন আলী প্রমুখ।