বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে হাইওয়ে পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌধুরী রোড এলাকা থেকেইয়াবাসহ মোঃ ছাইফ শেখ (১৯) কে গ্রেফতার করেন হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, এসআই মির্জা সহিদুল ইসলামের নের্তৃত্বে হাইওয়ে পুলিশের একটি দল রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ছাইফকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এছাড়াও সিরাজদিখানে একটি রড চুরির মামলায় সে কারাভোগ করে জামিনে আসে। মাদক ব্যবসায়ী মোঃ ছাইফ পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার চালতীপাড়া গ্রামের মোঃ ফরহাদ শেখের ছেলে।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএস আলমগীর হোসেন বলেন, মাদক ব্যবসায়ী ছাইফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।