বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শ্রীনগরে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে মেঘনা নামে দেয়ালিকা প্রকাশ

মোঃ রেজাউল করিম রয়েল.শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে ইছামতি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজে গতকাল বুধবার সকাল ১১ টার দিকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা মেঘনা নামে দেয়ালিকাটি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আব্দুল বারেক, ইছামতি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংগঠক রমজান মাহমুদ, বিদ্যালয়ের শিফট ইনচার্জ মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক ভবেষ চন্দ্র সাহা, নুর মোহাম্মদ তালুকদার, দিপালী শিকদার, মুন্সিগঞ্জ জেলার বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দিপ অধীকারী প্রমুখ। দেয়ালিকায় কবিতা, গদ্য ও চিত্রাংকনে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com