মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::
শ্রীনগরে সর্বজনীন শ্রী শ্রী পঞ্চতত্ব বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার ষোলঘর হরিসভায় শ্রী শ্রী পঞ্চতত্ব বিহগ্র প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সাধারন সম্পাদক সুবির চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সমর ঘোষ, ষোলঘর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক স্বপন কুমার রায়, শ্রীনগর পূজা উৎযাপন কমিটির আহবায়ক সমর দত্ত, সদস্য সচিব অধির চন্দ্র দত্ত, হরি সভার সভাপতি চন্ডি চরন মন্ডল, সাধারন সম্পাদক গবিন্দ চন্দ্র রায়, সার্বিক পরিচালনায় সুবল চন্দ্র দাস প্রমুখ।