মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥
শ্রীনগরে সড়ক দূর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন।
গত শনিবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ১১ টার দিকে মাওয়া থেকে কাজ শেষ করে ১১ জন নির্মাণ শ্রমিক একটি নছিমন যোগে শ্রীনগর আসার পথে বিপরীত দিক থেকে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটলে ঘটনাস্থলেই যতিন দাস (২৮) ও হাসপাতালে নেওয়ার পথে মাহাবুব (৩২) নাকম দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের বাড়ি ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল এলাকায়।
আহত ৮ জনের মধ্যে মমিন (৩০), সবুজ (৩৫), রোমান, (১৭), মঞ্জুর (৫৫) ও ইয়াসিন (৪৭) কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি তিন জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।