মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক নিশাদ শিকদারকে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মির সমর্থন ও সহযোগীতা চান। উপস্থিত নেতাকর্মিরা ভাইস চেয়ারম্যন পদে জহিরুল হক নিশাদ শিকদারকে সমর্থন করেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল সাহরিয়ার, মোঃ নজরুল (সাবেক মেম্বার) মাহবুবুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।

বর্ধিত সভা চলাকালিন শেষ সময়ে এসে উপস্থিত হন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে নির্বাচিত মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন উপস্থিত সকল স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মিদের কাছে তাকে বিজয়ী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com