বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার বিজয়ের লক্ষে গণসংযোগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে॥ শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার বিজয়ের লক্ষে গণসংযোগের আয়োজন করেছে।

রবিবার বিকেলে শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে হাসারা বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উন্নতধারা অব্যাহত রাখতে লিফলেট ও গণসংযোগ করা হয়। গণসংযোগটি হাসাড়া বাজার প্রদক্ষিন শেষে হাসাড়া স্কুল গেইটে গিয়ে শেষ হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার খান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক সোহেল সাহারীয়া, হাসাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহীন আহম্মেদ, সাধারন সম্পাদক ওবাইদুর রহমান, আকবর মেম্বার, সুলতান মেম্বার, সাগর, মিজান, ছাত্তার, মাহবুব, মহসিন রেজা, সুমন, সিপন, মহসিন, আখী শাহীন, শাহীনুর বেগম, ফরহাদ, জয়, গোলাম মোস্তফা, সম্রাট হুমায়ুন গাজী, সুমন, স্বাধীন, বাদশা, শাহজাহান দেওয়ান, ছাত্র নেতা সাফায়াত হোসেন, আচল আহম্মেদ সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ও রবিবার বিকেলে উপজেলার বীরতারা বাজারে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গণসংযোগের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com