বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঝুমুর সিনেমা হলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহিরুল হক নিশাত সিকদারের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাউসার। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মাহমুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সালাউদ্দিন অনু সোহেল শাহরিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com