মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
শ্রীনগরে একটি স্বর্ণের দোকানে ঢুকে ৩২ ভরি স্বর্ণালংকার ২৫০ ভরি রুপা, নগদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা ১ জনকে কুপিয়ে জখম করেছে।
শনিবার গভীর রাতে উপজেলার সিংপাড়া বাজারের পূজা স্বর্ণ শিল্পালয়ে এই ডাকাতির ঘটনা ঘটে।
পূজা স্বর্ণ শিল্পালয়ের কর্ণধার টোটন রায় জানান, তার ভাই নেপাল রায় দোকানে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মুখোশধারী প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিতে কাঠের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এসময় নেপাল রায় বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মাথায়, বুকে ও হাতে কুপিয়ে জখম করে দোকানের দুটি লোহার সিন্ধুক ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণালংকার ২৫০ ভরি রুপা, নগদ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গুরুতর আহত নেপাল রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।