বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে সর্বস্ব লুটে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী !

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে প্রবাস থেকে পাঠানো স্বামীর কষ্টার্জিত অর্থ ও গচ্ছিত টাকা পয়সা নিয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে তার স্ত্রী। এঘটনায় প্রবাস ফেরত স্বামী বাদী হয়ে গত ২৭ মে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ভাগ্যকূল মান্দ্রা এলাকার সৌদি আরব প্রবাসী আবুল কালামের সাথে ১২ বছর আগে একই এলাকার কাদির দেওয়ানের মেয়ে মুক্তা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর আবুল কালাম সৌদি আরব চলে যায়। বিদেশে থাকাবস্থায় তার অর্জিত সব টাকা সে স্ত্রী মুক্তা আক্তারের নামে ন্যাশনাল ব্যাংক ভাগ্যকূল শাখার একাউন্টে পাঠায়।
গত ২৫ মে আবুল কালাম দেশে আসলে স্বামী স্ত্রী হিসাবে দাম্পত্য সম্পর্ক পালনের একদিন পরই স্ত্রী মুক্তা আক্তার সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার আঃ শহীদের ছেলে নাহিদের সাথে পালিয়ে যায়। পলিয়ে যাওয়ার সময় মুক্তা ১১ ভড়ি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গেছে বলে আবুল কালাম দাবী করেন। পালিয়ে যাওয়ার একদিন পর মুক্তা মোবাইল ফোনে জানায়, সে তার স্বামী আবুল কালামকে গত ফেব্রুয়ারী মাসে তালাক প্রদান করেছে। জীবনের সব সঞ্চয় হারিয়ে আবুল কালাম আবেগ তাড়িত হয়ে বলেন,সর্বশেষ স্বর্ণালংকার টুকু হাতিয়ে নেওয়ার জন্য হয়তো অপেক্ষায় ছিল। তাই বিদেশ থেকে আসার পর একদিন ঘর করেই পালিয়ে গেছে। তালাক প্রদান করে থাকলে আবুল কালামের সাথে কিভাবে ঘর করল এনিয়ে এলাকায় নানা রকম আলোচনা হচ্ছে।
এব্যাপারে মুক্তা আক্তারের মা রানু বেগম জানান, স্বামীর বাড়ী থেকেই তার মেয়ে অন্য কোথাও চলে গেছে। এখন আর তার সাথে আমাদের কোন যোগাযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com