বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী শ্রীনগর উপজেলায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শুরু করেন। ইউনিয়ন ভূমি অফিস উদ্ভোধন শেষে জেলা প্রশাসক সায়লা ফারজানা শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। স্কুলের ৬ষ্ঠ শ্রেনী কক্ষে প্রবেশ করতে দেখতেপান শিক্ষক গাইড বই দিয়ে ছাত্রীদের পরাচ্ছেন এবং ছাত্রীরা গাইড বই মেলে ছাত্রীরা তা শিখছেন। এ দৃশ্য দেখতে পেয়ে তিনি হতবাক হয়ে যান। এ সময় তিনি ছাত্রীদের কাছথেকে গাইড বইগুলি নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডলি দের কাছে স্কুল পরিদর্শনের রেজিস্ট্রার খাতা চাইলে তার সংগ্রহে রেজীষ্ট্রারটি আমার কাছে নেই । এসময় উপজেলা নির্বাহী আফিসার মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ,শ্রীনগর ইউপির চেয়ারম্যান হাজী মোকলেছুর রহমান, পাটাভোগ ইউপির চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জহিরুল হক নিসাদ শিকদার। দূপরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী অফিসারের সভাপতিত্বে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) বিজিসিসি ও পিবিজি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফাজানা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলজিএসপি-৩)ভারপ্রাপ্ত উপ পরিচালক এইচ.এম রকিব হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন খান, জেলা ডিএফ মোবাশ্বের হোসেন খন্দকার। বিকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন মাধবী নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা সহ উপজেলা সমাজসেবা অধিদপ্তর আওতাধিন শ্রীনগর উপজেলার বেদে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ শেষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা গুনগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ, জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।