বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শ্রীনগরে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে শ্রীনগর সরকারী কলেজের সভাকক্ষে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিটি পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সার্বিক পরিচালনায় এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকতের সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, উপজেলা ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সিকদার পনির, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যকরী সংসদ সদস্য মোঃ আজমির শেখ, ইমরান হোসেন তপু, মাহবুব রহমান সুজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির শেখ, সহ-সম্পাদক মোঃ সোহেল রানা, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল জয়, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহ্মেদ, উপজেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ সবুজ শেখ, ওলামালীগের সভাপতি হাজী মোঃ শেখ আলীনুর, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রব, উপজেলা তরুণলীগের সভাপতি তুহেল খান, সহ-সভাপতি জাহিদ হাসান জরিপ, মোঃ সুমন মোল্লা, সাধারণ সম্পাদক নয়ন শীল সহ শ্রীনগর সরকারী কলেজের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের ৬ বিশেষজ্ঞ কর্মকার্তার একটি দল রক্তদান কর্মসূচির পরিচালনা করেন। উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com