বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ শ্রীনগরে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী বের করা হয়েছে।
রবিবার দুপূরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীনগর উপজেলা ও শ্রী শ্রী হরি কালী কুমার ঠাকুর মন্দির কমিটির উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীনগর উপজেলার সভাপতি শ্রী বিজয় চক্রবর্তী সভাপতিত্বে শ্রী শ্রী লক্ষন চন্দ্র মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আল-মামুন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ন্বপন রায়,সমর দত্ত, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, টিংকু, সুজন প্রমুখ।