বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শ্রীনগরে শিয়ালের কামড়ে অর্ধশত গবাদিপশুসহ আহত ৫

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে পাগলা শিয়ালের কামড়ে অর্ধশত গবাদি পশুসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত মঙ্গলবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার কবুতরখোলা এলাকায় শিয়ালের এ আক্রমন চলে।

স্থানীয়রা জানায়, কবুতরখোলা গ্রামের কুদ্দুস ভিস্তী (৬০), মোঃ মানিক (৩৪) ও পার্শ্ববর্তী উপজেলার যশলদিয়া গ্রামের আঃ জলিল (৪৮) দুপুরে মাঠে ঘাস কাটতে গেলে একটি পাগলা শিয়াল তাদের কামড়িয়ে আহত করে।

অপরদিকে, বিকেলে ও সন্ধায় একই এলাকার রিক্সা চালক আঃ সাত্তার এবং স্কুল ছাত্র রনি শিয়ালের কামড়ে আহত হয়। এছাড়া কবুতরখোলা, মান্দ্রা ও চারিপাড় গ্রামের অর্ধশত গবাদি পশু শিয়ালের কামড়ে আক্রন্ত হয়। আহত ব্যক্তিরা ঢাকা মহাখালী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। ওই এলাকা এখন শিয়াল আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com