বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার উপজেলার রুদ্রপাড়া বাজার এলাকায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১২৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রুবেল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
অপরদিকে, রাতে শ্রীনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বাড়ৈখালী-মদনখালী রাস্তার তারা মেম্বারের বাড়ীর পাশ থেকে ১ কেজি গাজাসহ মোঃ মাসুদ রানা (৪০) ও মধু রাজবংশী (৪২) কে এবং কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী সজিব হোসেন (৩০) কে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।