বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শ্রীনগরে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এমারত হোসেনের লাশ দাফন

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এমারত হোসেনের (৬৫) লাশ দাফন করা হয়েছে।

আজ রবিবার ভোর ৫ টার দিকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তার বাড়ী উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ৭ ছেলে রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সামসুদ্দিন জানান, সাবেক তথ্য ও প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা এমারত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শ্রীনগর স্টেডিয়াম মাঠে বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী ইকবাল হোসেন পিউল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন,যুগ্ন সম্পাদক হারুন-উর রসিদ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহারিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com