বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শ্রীনগরে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার রাজরাণী কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাটাভোগ ইউনিয়নের যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন পাপ্পু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান।

প্রধান অতিথীর বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বন, পরিবেশ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,

মুন্সিগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, আলাউদ্দিন সিকদার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা কামরুল, নাজমুল হুদা তালুকদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি এস এম মুরাদ, রাজু সিকদার, মেহেদী হাসান মুরাদ, সাধারন সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সোহেল সাহরিয়ার, মাহমুদুল হাসান পাভেল, জহিরুল ইসলাম জনি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটাভোগ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নূরুল ইসলাম বাবু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com