বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রীনগর উপজেলা শ্যামশিদ্ধি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পূর্ব ঘোষিত সমাবেশের তোরণের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুস্কৃতকারীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ শুক্রবার শ্রীনগরের ধাইসার এলাকা থেকে উপজেলার গাদিঘাট পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় ৮ টি তোরণ নির্মান করে শ্যামশিদ্ধি ইউনিয়ন যুবলীগ। গত বৃহস্পতিবার রাতের আধারে কে বা কাহারা শ্যামশিদ্ধির দুইটি, উত্তর সেলামতি পল্টন, সেলামতি ক্লাব ও গাদিঘাট এলাকার ৫ টি তোরণে লাগানো ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
শ্রীনগর উপজেলা যুবললীগের সভাপতি পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন বলেন, প্রতিহিংসার রাজনীতির কারনে অমাদের তোরণের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুস্কৃতকারীরা।