বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল: মুন্সিগঞ্জের শ্রীনগরে ১ যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার মধ্য কামারগাঁও মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের আনোয়ার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৮) শনিবার ভোর সকালে বাড়ির পাশে একটি দোলনার সাথে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে জাহাঙ্গীর সেবা পরিবহন বাসের হেল্পারের চাকরী করতো। সে মধ্য কামারগাঁও গ্রামের মোকলেছ মোল্লার বাড়িতে ভাড়া থাকতো। তার সংসারে জাহেদুল শেখ (১৩) ও সুমাইয়া আক্তার (৮) নামে দুই সন্তান রয়েছে।
শ্রীনগর থানার ওসি (অপারেশন) মোঃ মাসুদুর রহমান জানান, এ বিষয়ে মৃত জাহাঙ্গীরের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। লাশ মুন্সিগঞ্জ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।