বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শ্রীনগরে মৎস্য ঘেড়ে বিষ প্রয়োগ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা॥ শ্রীনগরে একটি মৎস্য ঘেড়ে দুবৃত্তদের দেয়া বিষ প্রয়োগে বিভিন্ন জাতের প্রায় ২ লাখ পোনা মাছ নিধন হয়েছে।

গত শনিবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাম্মন পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার মৎস ঘেরের মালিক যুবরাজ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার তদন্ত ওসি হেলালউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত পূর্বক পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য ঘেড়ের মালিক যুবরাজ জানায়, ব্যক্তিগত কাজে তিনি শনিবার ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফিরে পর দিন রবিবার সকালে ঘেরে এসে দেখতে পান মাছ মরে পানির উপরে ভাসছে। তাৎক্ষনিক তিনি উপজেলা মৎস্য অফিসে পানি নিয়ে গেলে জানতে পারেন, পানিতে বিষপ্রয়োগ করা হয়েছে। পানিতে বিষ প্রয়োগের ফলে প্রায় ৩ লক্ষ টাকার বিভিন্ন জাতের পোনা মাছ মরেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com