বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শ্রীনগরে মুন্সীগঞ্জ-১ আসনে: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ ডাবলুর নেতৃত্বে গণমিছিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলুর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর সদর বাজার পোষ্ট অফিস এলাকা থেকে নৌকার বিজয়ের লক্ষে বিশাল একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীনগর কলেজ গেট এলাকায় এসে শেষ হয়।

এ সময় এক পথ সভায় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিয়েছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিবেদীত ভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ, শেখ মোঃ আলমগীর, মুনছুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মৃধা জীবন, জিএস নাজির, কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য শেখ মোঃ জাকির হোসেন, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সিরাজ তালুকদার, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমাছ খান, মফিজুল মাষ্টার, আহমদ ঢালী, ফরহাদ মেম্বার, কাজী নুরুল আমিন, আঃ রউফ সিকদার, মোঃ অনিক ইসলাম, মোঃ সালাউদ্দিন, এসএম শাহআলম, মোঃ মিরাজ তালুকদার, উৎপল আহমেদ পল, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com