বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় এক মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। ওই রাতেই স্থানীয় স্কুল মাঠে জানাজা শেষে শ্যামসিদ্ধি কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম রতন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আশরাফ হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা তাজুল ইসলাম ও স্থানীয় মুক্তিযোদ্ধা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।