বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শ্রীনগরে মা ইলিশ ধরার দায়ে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মা ইলিশ ধরার দায়ে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮ জনকে এ জরিমানা করে।

র‌্যাব-১১, প্রেস রিলিজ মাধ্যমে জানায়, বাংলাদেশের অন্যতম মূল্যবান মৎস্য সম্পদ (মা ইলিশ) রক্ষার্থে র‌্যাবের বিভিন্ন অপারেশন কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান আসাদের মাধ্যমে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে (সরকার কর্তৃক নির্দিষ্ট বন্ধ ঘোষিত সময়ে) মা, ইলিশ ধারার অপরাধে মোঃ আলতাফ সিকদার (৪৫), আব্দুল ওহাব (২৯), মোঃ বাবু খাঁ (৪৪), মোঃ মিঠু মিয়া (২৮), মোঃ বাচ্চু সরকার (৫০), মোঃ মনির হোসেন শেখ (১৯), মোঃ নাছির (১৯), মোঃ আমির হোসেন চৌকদার (২২)কে গ্রেফতার করেন।

এ সময় উল্লেখিত আসামীদের দখল হতে ২০ (বিশ) কেজি মা ইলিশ এবং অবৈধ ৩,০০০ (তিন হাজার) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন। এবিষয়ে শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মামলা নম্বর যথাক্রমে ২৮/১৮, ২৯/১৮, ধারা-মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৫,০০০(পাঁচ হাজার) টাকা করে মোট ৪০,০০০(চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানা প্রদান স্বাপেক্ষে ধৃত আসামীরা মুক্তি পায় উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা ইলিশ মাছ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com