বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শ্রীনগরে মাহী বি,চৌধুরীর মনোনয়নপত্র জমার সাথে ছিলেন না আ.লীগের কেউ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

মুন্সীগঞ্জ-১ আসন তথা (শ্রীনগর, সিরাজদিখান) এলাকার বিকল্পধারার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহী বি,চৌধুরী।

বুধবার দুপুর ৩ টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মাহী বি,চৌধুরীর সাথে এসময় তার ছেলে-মেয়ে সহ বিকল্পধারার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি,চৌধুরীর আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করার কথা থাকলেও এসময় উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী তার সাথে ছিলেন না। আসনটিতে বিগত ২ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। কিন্তু মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে দলটির উপজেলা কমিটির তেমন কোন নেতাকর্মীকে উপজেলা চত্তরে দেখা যায়নি। সর্বশেষ ক্ষমতাসীন দলের নেতাকর্মী হয়ে এমন দিনে মনোনয়ন জমাদানের সঙ্গী না হতে পারাকে অনেকে দূর্ভাগ্য হিসাবে আখ্যায়িত করেন। এ নিয়ে অনেক নেতাকে দেখা গেছে মনক্ষুন্ন হয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এমনিতে জোটবদ্ধ নির্বাচনের কারনে গত কয়েক দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনী উচ্ছাসে ভাটা পরেছে।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্র থেকে কোন নির্দেশ না থাকায় আমরা মাহী বি,চৌধুরীর সাথে মনোনয়নপত্র জমা দিতে যাই নি। তবে তিনি মনোনয়নপত্র জমা দিয়ে আমার বাড়িতে এসে সৌজন্য সাক্ষাত করে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com