বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে এক মাদক সেবীর হামলায় এক গৃহবধুসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার কুকুটিয়া এলাকার সুরুদীয়া গ্রামের হাজী সোহরাব মিয়ার বাড়ীতে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ওই গ্রামের সোহরাব মিয়ার বাড়ীর কেয়ার টেকার ইয়াসিন আলী নামে এক দিনমজুর তার স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করেন। একই গ্রামের আঃ রউফ শেখের ছেলে মাদক সেবী মরন শেখ (৩৫) মাঝে মধ্যেই ওই বাড়ীর ভিতরে ডুকে মাদক সেবন করতো। কেয়ার টেকার একাধিক বার বাড়ীর ভিতরে নেশা করতে বাধা লিলেও কোন কাজে আসেনি। প্রতিদিনের ন্যায় মাদক সেবী মরন শেখ সোমবার সকালে মাদক সেবন করতে আসলে কেয়ার টেকার ইয়াসিনের স্ত্রী রোজিনা বেগম (৪৫) বাধা দেন। এতে করে মরন ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধুর উপরে হামলা চালায়। এসময় তার গৃহবধুর চিৎকারে তাকে বাচাতে তার মেয়ে ইতি (২০) ও ছেলে ইব্রাহীম (১৬) এগিয়ে আসলে মরন শেখ তাদেরও মারপিট করে আহত করে। মাদক সেবীর হামলায় রোজিনার ডান চোখটি জখম হয়। স্থানীয় দিদারুল ইসলাম দিদার, সিরাজ, ইয়ানুছ মেম্বারসহ অনেকে জানান, মাদক সেবী মরনের এরকম ঘটনায় তার মা আনোয়ারা বেগম ছেলের পক্ষে অবস্থান নিয়ে আহত পরিবারটিকে হুমকি ঘমকি দিচ্ছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করা হয়েছে।
কেয়ার টেকার ইয়াসিন আলী বলেন, ঘটনার পরেই মাদক সেবী মরন শেখ ও তার মা আনোয়ারা বেগম আমাদের হুমকি ঘমকি দিচ্ছে।বাড়ীর মালিক ও এলাকার গন্যমান্য বক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুরুদীয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রেজা জানান, বিষয়টি আমি শুনেছি। মাদক সেবী মরন শেখ ওই গৃহবধুসহ তার ছেলে মেয়ের উপরে হামলা চালিয়ে আহত করেছে। ওই মাদক সেবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।