বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শ্রীনগরে মাদক সম্রাট আহম্মদ সাপুরিয়া গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে মাদক সম্রাট আহম্মদ সাপুরিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পুরাতন ফেরীঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এএসআই মঞ্জুরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক সম্রাট আহম্মদ সাপুরিয়াকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকার মৃত ধলা মিয়ার ছেলে।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক সম্রাট আহম্মদ সাপুরিয়া ইয়াবার ডিলার। সে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ ও দোহার এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com