বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৯ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী মোড়ের দক্ষিন পার্শ্বে পাটাভোগ যাওয়ার রাস্তায় র্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডারএএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মোঃ শাকিল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৩’শত ২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবেরএক প্রেস রিলিজে জানাযায়, মাদক ব্যবসায়ী শেখ মোঃ শাকিল উপজেলার পশ্চিম দেউলভোগ গ্রামের মৃত শেখ নূরুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।