বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে মদ্যপ অবস্থায় যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি: শ্রীনগরে মদপান করে মাতলামি করার সময় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার ষোলঘর ইউনিয়নের ভুইচিত্র এলাকা থেকে তাকে আটক করে।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার ষোলঘর ইউপি সদস্য মোঃ মহিউদ্দিনের ছেলে ষোলঘর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ অনিল ইসলাম জয় (৩০) মদপান করে বাড়ির পশের রাস্তায় মাতলামি করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় কেন্দ্রীয় এক যুবলীগ নেতা সহ প্রভাবশালী একটি চক্র থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জানান, অনিল ইসলাম জয় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রয়,সেবন সহ চোরাই মটর সাইকেল বিক্রয় করে আসছিল,এলাকায় কেউ তাকে কিছু বলতে সাহস পায়না।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্য এস এম আলমগীর হোসেন বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে অন্যান্য বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com