বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শ্রীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীকে সাজা

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

গত সোমবার রাতে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এ রায় প্রদান করেন।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ভাগ্যকুল ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিশেষ একটি টিম উপজেলার বালাশুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (৪০) নামে ১ মাদকসেবীকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। মাদকসেবী বিল্লাল বালাশুর গ্রামের শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com