বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শ্রীনগরে ভ্রাম্যমান আদালতে ৬ মাদক সেবনকারীকে কারাদন্ড

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ৬ মাদক সেনবকারীকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গত শনিবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত র‌্যাব-১১ এর মুন্সীগঞ্জ ভাগ্যকুল শাখার বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকালে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো মোঃ মেহেদী হাসান (২১), সুমন শেখ (৩২), রাসেল হাজাম (২৫), রুবেল হুসেন (২৮), মোঃ রুবেল (২৭), শেখ মনির (২৮)।

পরে রাতেই আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের কার্যালয়ে নিয়ে গেলে তিনি মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com