শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শ্রীনগরে বিমানবন্দর নির্মাণের দাবীতে মতবিনিময় সভা

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধি॥
আড়িয়ল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবীতে চতুর্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিলপাড়ের প্রায় ৫ শতাধিক লোক অংশ গ্রহন করে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মানের পক্ষে জোড়ালো দাবী জানান।

তারা ন্যয্য মূল্যে বিমানবন্দর নির্মানের জন্য তাদের জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পদ্মা সেতু, ঢাকা-মাওয়া মহাসড়ক ৬ লেন, রেল লাইন প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অচিরেই আড়িয়ল বিলে বিমানবন্দন নির্মাণের উদ্যোগ গ্রহনের জন্য আহবান জানান।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা ও তাতে এই অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেণ। বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সাবেক প্রকল্প পরিচালক ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াত হোসেন, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) খান মোঃ নজিব, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোমেন তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, যুবলীগ নেতা শাহিনুর আলম শাহিন, আলী আকবর শিকদার, জি,এম খালিদ, মামুন কবির, রাজা মিয়া, নুরুল ইসলাম মাষ্টার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com