মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শ্রীনগরে বিনামুল্যে বই বিতরণ উৎসব

bty

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় শ্রীনগরেও বিনামুল্যে বই বিতরনের উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে নতুন বই তুলে দেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান। শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, শ্রীনগর সরকারী সুফিয়া এ হাই খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরে আলম, ষোলঘর এ কে এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৌহিদুর রহমান, সিনিয়র শিক্ষক পরিমল দে, দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন উজ্জল, ছিদ্দিকুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com