বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিক নিহত

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :  শ্রীনগরে নতুন একটি মার্কেটে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বালাশুর বাসষ্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে। কাজের সময় বৈদ্যুতিক নিরাপত্তা না থাকায় পুলিশ মার্কেটের মালিকের ভাই কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় তমিজউদ্দিন মার্কেটের তৃতীয় তলায় একটি ক্লিনিকের থাই গ্লাসের কাজ চলছিল। থাই গ্লাস লাগানোর শ্রমিকরা তৃতীয় তলায় ষ্টিলের পাইপ উঠানোর সময় মার্কেটের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের মূল তারের সাথে আটকে যায়। এসময় দুই শ্রমিক রিফাত(২৩), রাসেল (২২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাদিরকান্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। রাসেল একই উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের জগন্নাথ পট্টি গ্রামের আবুল কাশেমের ছেলে। এঘটনায় পুলিশ মার্কেটের মালিক তমিজউদ্দিনের ভাই আলমগীরকে আটক করেছে। শ্রীনগর থানার এসআই হাবীব জানান, জিজ্ঞাসা বাদের জন্য একজনকে আটক করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com